Chandrakona OC closed | জেল হেফাজতে মৃত বন্দি! চন্দ্রকোনা থানার ওসি-কে সরানোর নির্দেশ পুলিশের

Friday, September 18 2026, 4:48 pm
Chandrakona OC closed | জেল হেফাজতে মৃত বন্দি! চন্দ্রকোনা থানার ওসি-কে সরানোর নির্দেশ পুলিশের
highlightKey Highlights

Chandrakona OC closed | জেল হেফাজতে মৃত বন্দি! চন্দ্রকোনা থানার ওসি-কে সরানোর নির্দেশ পুলিশের

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানায় হেফাজতে থাকাকালীন অস্বাভাবিক মৃত্যু বন্দির। থানার শৌচাগার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাহুল রুইদাসের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানার ওসি পুরষোত্তম পাণ্ডেকে ক্লোজ করলেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৪ দিন আগে রাহুলকে তুলে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগ, ছেলের মৃত্যু নিয়ে দুই পুলিশ অফিসার দুই রকম মন্তব্য করেছেন। ঘটনার রাতেই থানায় গিয়েছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এরপরই এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File